ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস টানা ৪ দিন নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩ যুদ্ধবিমান বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এগুলো কার সেটি জানা যায়নি।জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থাটি বলছে, পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। তবে ভারত সরকার এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

গতকাল মঙ্গলবার রাতে আকাশপথে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতীয় সামরিক বাহিনী বলছে, তারা ৯টি পৃথক স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় ২৬ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় ২৬ পর্যটক।  এ হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে আসছে দিল্লি। এর জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পহেলগাঁও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এ প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত। তাদের দাবি, ‘জঙ্গি’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

নিজেদের ভূখণ্ডে ভারতের এ হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, ‘এর জবাব ভারতকে দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৩ যুদ্ধবিমান বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরে

আপডেট সময় ০১:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫