ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫ বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭ নেপালের হিমালয়ে তুষারধসে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নেপালের হিমালয়ের ইয়ালুং রি পর্বতে তুষারধসে সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুজন নেপালি গাইড রয়েছেন।

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ইয়ালুং রি পর্বতের ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ৭০ ফুট) উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে তুষারধস নেমে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে নিহত বিদেশি পর্বতারোহীদের পরিচয় ও নাগরিকত্ব এখনো নিশ্চিত করা যায়নি। গত সপ্তাহ থেকে নেপালের পাহাড়ি এলাকায় আবহাওয়া ক্রমেই খারাপ হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।

থাপা বলেন, উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। এর আগে একটি উদ্ধার হেলিকপ্টার সেখানে পৌঁছাতে চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়। আবহাওয়া অনুকূলে এলে মঙ্গলবার ভোরে আবার অভিযান চালানো হবে।

নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে রয়েছে এভারেস্টও। সাধারণত বসন্তকালকে ধরা হয় পর্বতারোহণের প্রধান মৌসুম হিসেবে। তবে বর্ষা ও শীত মৌসুমের মাঝামাঝি সময়, অর্থাৎ শরৎকালেও অনেক বিদেশি পর্বতারোহী অপেক্ষাকৃত ছোট পর্বতগুলোতে আরোহণের জন্য নেপালে আসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

৫ বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭ নেপালের হিমালয়ে তুষারধসে

আপডেট সময় ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫