ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে , বাদ সাকিব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আসন্ন এই মিনি নিলামের জন্য ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাছাই করে ৩৫০ ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

মিনি নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে ৭ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, যেখানে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সবচেয়ে বেশি—৬৪.৩০ কোটি রুপি। ৬ জন বিদেশিসহ ১৩ খেলোয়াড়ের জায়গা পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।

নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে দুজন ভারতীয়—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিঞ্চোই। ৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি, ১.২৫ কোটি রুপি ভিত্তিমূল্য চার ক্রিকেটারের এবং ১৭ ক্রিকেটারের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। ৪২ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য চার ক্রিকেটারের ও ৪০ লাখ রুপি ভিত্তিমূল্য সাত ক্রিকেটারের। সর্বোচ্চ ২২৭ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটার ১৪ জন। কখনো জাতীয় দলে না খেলা, পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড বিবেচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার

৭ বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে , বাদ সাকিব

আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫