ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসআই ও কনস্টেবলকে পেটালেন সিএনজি চালকরা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবলকে মারধর করেন বিক্ষুব্ধ সিএনজি চালকরা।

গত বুধবার বিকালে পূর্বাচল উপশহরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

 গত কয়েকদিন ধরে পূর্বাচল উপশহরে তিনশ’ ফুট সড়কের কুড়িল এলাকায় সিএনজি চালকদের কাছে চাঁদা দাবি করেন বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জাহিদের লোকজন। সড়কে সিএনজি চালাতে হলে প্রতি মাসে গাড়ি প্রতি তিন থেকে চার হাজার টাকা চাঁদা ধার্য করেন তারা। সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০/১৫ জন সিএনজি ভাঙচুর ও চালকদের মারধর করেন। এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানালেও সিএনজি চালকরা এর কোনো বিচার পায়নি বলে অভিযোগ তাদের।

বিকেলে তারা সব বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেন এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালায়। এ সময় বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছায়েম বলেন, ‘গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে সিএনজি চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর চড়াও হন।’

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

এসআই ও কনস্টেবলকে পেটালেন সিএনজি চালকরা

আপডেট সময় ১০:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫