ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম তাসকিন-নাহিদদের বোলিং দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা দেশের কয়েক অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে বললেন শুভেন্দু অধিকারী বিজয় সরণি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ​রাজধানীতে প্রবাসী খুন: ৮ টুকরো লাশ উদ্ধার, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কর্মবিরতিতে চিকিৎসকরা চলবে জরুরি সেবা

পদোন্নতিসহ ২ দফা দাবিতে শনিবার থেকে তিন দিনের জন্য কর্মবিরতি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

কর্মসূচি অনুযায়ী শনিবার  সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান নিতে দেখা গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

চিকিৎসক নেতা বশির উদ্দিন জানান রোববার সব হাসপাতালে কর্মবিরতি চলবে এবং তারা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিবেন।

চিকিৎসক নেতা বশির উদ্দিন বলেছেন বলেন, ‘উপদেষ্টার বিশেষ সহকারী সেখানে এসে দাবি পূরণের ঘোষণা দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। আমাদের বিষয়টি নিয়ে স্যার (সায়েদুর রহমান) উনার বাসায় জরুরি মিটিংয়ে ডেকেছিলেন। সেখানে আমরা বলেছি স‍্যারকে আমরা বলেছি, আগামীকাল আমাদের কর্মবিরতিতে এসে পদোন্নতির টাইম ফ্রেম বলার পরই আমরা কর্মবিরতি স্থগিতের ব‍্যপারে সিদ্ধান্ত নিব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’

কর্মবিরতিতে চিকিৎসকরা চলবে জরুরি সেবা

আপডেট সময় ১১:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫