ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরিষার দামে খুশি চাষিরা ৬৫ কোটি টাকার ফসল উৎপাদন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৩৩ বার পড়া হয়েছে

ফাইল ফটো

কৃষকদের কাছে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সুনামগঞ্জের হাওর এলাকায় । প্রতি বছরই এ জেলায় আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।

কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় সরিষা চাষ বাড়ছে। চলতি বছর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। জেলার কৃষক ইয়াকুব আলী ৫ বছর ধরে সরিষা চাষ করে ভাগ্য বদল করেছেন। হয়েছেন অর্থনৈতিক ভাবে লাভবান। চলতি মৌসুমে সাড়ে ৭ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ভালো হওয়ায় খুশি তিনি।

কৃষকের সাথে কথা বলে জানা যায়, ধান থেকে সরিষা চাষে লাভ বেশি। সেই সঙ্গে বাজারদরও অনেক বেশি। তবে সরকারি সুযোগ-সুবিধা পেলে এ অঞ্চলের চাষিরা আরও বেশি সরিষা উৎপাদন করতে পারবেন। চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার কৃষক ৪ হাজার ১০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন। যেখান থেকে ফলন হয়েছে ৫ হাজার ৪০০ মেট্রিক টন। যার বাজারমূল্য ৬৫ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘সরিষার চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে সরিষা থেকে প্রায় ৯১০ লিটার মধু সংগ্রহ করা হয়েছে। যার বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।’

এভাবে সুনামগঞ্জের মানুষ সরিষার চাষ করে লাভজনক সাফল্য বয়ে আনছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সরিষার দামে খুশি চাষিরা ৬৫ কোটি টাকার ফসল উৎপাদন

আপডেট সময় ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪