ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ময়মনসিংহের নেত্রকোনা জেলায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকায় বসবাসরত নেত্রকোনার সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আজ (২২ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নেত্রকোনাবাসীর জন্য একটি বড় ধাক্কা। জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মো. আজমল হোসেন পাইলট বলেন, এই সিদ্ধান্ত শিক্ষার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে এবং সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিরূপ প্রভাব ফেলবে।

প্রতিবাদ কর্মসূচির আহ্বায়ক মো. হৃদয় ইসলামের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- রাজিউল ইসলাম, বিজাউল করিম, হাবিব খান, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম আইউবসহ নেত্রকোনার ছাত্রসমাজের নেতারা। তারা সবাই সিদ্ধান্তটি অবিলম্বে বাতিলের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

আয়োজকরা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫