ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুটি ১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ শিশুটি দীর্ঘ ১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি। ছয় মাসের শিশু চেহরিসকে উদ্ধারে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একটি ডুবুরি দল রাতভর অভিযান চালায়।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু করে।

এর আগে, গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় মা ও দাদিসহ অটোরিকশা নালায় পড়ে যায়। এই ঘটনায় মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু চেহরিস। এর পরপরই শিশুটি পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

নৌবাহিনীর লেফটেন্যান্ট শেখ মোহাম্মদ বেলাল হোসেন জানান, বৃষ্টির পাশাপাশি জোয়ারের কারণে নালায় পানি বেশি। ধারণা করা হচ্ছে, শিশুটি যেখানে পড়েছে সেখান থেকে অন্য কোথাও ভেসে গেছে।

শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস হারিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুটি ১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

আপডেট সময় ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫