ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত, সেমিফাইনালে চার দল পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় ময়মনসিংহে নাঈম স্যারের ‘সৃজনশীল বিজ্ঞান’ অঙ্গনের ব্যতিক্রমী অভিভাবক মতবিনিময় অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন করেছে। সকালে চ্যান্সেরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ জাতীয় সঙ্গীতের সাথে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা পাকিস্তান প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন ২৩ মার্চ ১৯৪০-এর স্মৃতিচারণ।

আজ রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পাক দূতাবাস।

আরও বলা হয়েছে, অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, এবং উপ-প্রধানমন্ত্রী ও  পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠানো হয়, যা পাকিস্তানের অগ্রগতি ও ঐক্য প্রতিষ্ঠায় দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসব বার্তায় দেশের ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ তার বক্তব্যে পাকিস্তানি কমিউনিটির সদস্যদের পাকিস্তান দিবসের জন্য শুভেচ্ছা জানান।  তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যেসব ত্যাগ হয়েছে, তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, আজকের এই দিনে সেই ঐতিহ্যকে সম্মান জানানো প্রয়োজন।  পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতাদের দর্শন অনুসরণ করে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত পাকিস্তান গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  তিনি বাংলার নেতাদেরও পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য স্মরণ করেন।

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মিডিয়া প্রতিনিধি এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী

পাকিস্তান দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান ঢাকায়

আপডেট সময় ১২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫