ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ে বাড়িতে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ-ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিয়ে বাড়িতে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ-ভাঙচুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে কনের বাড়িতে ভাত নরম হওয়ায় চেয়ার ভাংচুর ও ভাতের প্লেট ফেলে দিয়ে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছেন বর পক্ষের লোকজন। হামলায় আহত হয়েছেন কনের জ্যাঠাও।

শনিবার(০৬ এপ্রিল) ছাড়পহাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম দুদু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জানার দুই ইউনিয়নের চেয়ারম্যানসহ আমি এবং স্থানীয়রা মিলে পরিদর্শন করেছি। ওয়ার্ড সদস্য বলেন, গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম ছাপড়হাটি হাজীপাড়া গ্রামের প্রবাসী দুখু মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে দিপার বিয়ে হয় রামজীবন গ্রামের আয়নাল হকের ছেলে সবুজ সরকার(২৮) এর সাথে।

ভুক্তভোগী পরিবার ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, গেটের টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও তাদের বিয়ে হয় যথারীতি। বিয়ের পর রাত একটার দিকে প্রায় তিন শতাধিক বরযাত্রীকে খাবার দেওয়া হয় টেবিলে। সন্ধ্যার আগে রান্না করা ভাত গভীর রাতে ভাপসা গরমে নরম হয় তা। আর সেই নরম ভাত পরিবেশন করায় বরপক্ষ বাঁধান বিপত্তি। একে একে ফেলে দিতে থাকেন ভাতের প্লেট। ভেঙে চুরমার করা হয় চেয়ার। কনের বাবার অনুপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের জ্যাঠা বরপক্ষকে শান্ত করতে গেলে কলার ধরে মাটিতে ফেলে মাথায় কিল-ঘুষি মারা হয় তার।

পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের অধিকাংশ লোক পালিয়ে গেলেও ৬টি অটোসহ আটক করা হয় বর সবুজ মিয়া এবং কয়েকজনকে। আহত কনের জ্যাঠাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি।

সরেজমিনে দেখা যায়, এখনো ভাঙাচোরা চেয়ারগুলো পড়ে রয়েছে উঠোনে। পাশে চাচার বাড়ির প্রবেশ পথ টিনের দরজাও ভাঙা। চারপাশে লেগে আছে স্থানীয় লোকজনের জটলা।

কনের চাচি রুমানা বলেন, গেটে লেনদেন নিয়ে মূলত ঘটনার সূত্রপাত। টাকা কম দেওয়ায় আমরা বরকে কিছু খাওয়াইনি। পরে বিয়ে হল। বিয়ের পর কনের ননদ কনের থেকে কানের, গলার ও হাতের সোনার গহনা খুলে নিয়ে সিটিগোল্ডের জিনিস পরিয়ে দেয়। খাওয়ার জন্য বসানো হল। কিন্তু ভাত নরম হয়েছে বলে তারা খাবেন না। নতুনভাবে ভাত রান্না করে খাওয়ানোর কথা বললেও তারা তা শোনেননি। ভাতিজার কলার ধরে টেনে নিয়ে যাওয়ার পর তিন-সাড়ে তিনশ মানুষ হামলা করেছে সবার ওপর।

কনের জ্যাঠা দুলা মিয়া বলেন, সন্ধ্যার দিকে রান্না করা হয়েছে। কিন্তু রাত একটা-দুটোর দিকে তা খেতে দিলে তা তারা খাবেন বলে জানান। অনুরোধ করেছি নতুন করে ভাত রান্না করে খাওয়াব বলে। কিন্তু তারা তা শোনেননি। ভাত চটকা দিয়েছেন। এতোগুলো লোক বের হয়ে গালাগালি করেছে। আমার কলার ধরে মাটিতে ফেলে মাথায় মেরেছে। মহিলাদেরকেও মাটিতে ফেলে দিয়েছে।

বিষয়টি নিয়ে বর সবুজ সরকার ও বাবা আয়নাল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ছাড়পহাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম দুদু বলেন, ঘটনাটি জানার পর শুক্রবার সকাল ১০টার দিকে অন্য দুই ইউনিয়নের চেয়ারম্যানসহ আমি এবং স্থানীয়রা মিলে বসেছিলাম।

মিমাংসাপত্রও লিখেছিলাম। সংসার যেহেতু হবেনা এবং সময়ও নাই। তাই শনিবার সকালে বসার কথা ছিল।

এ বিষয়ে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হুদা সরকারের সাথে মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিয়ে বাড়িতে অপ্রীতিকর ঘটনার বিষয়টি আমি লোকমুখে শুনেছি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

বিয়ে বাড়িতে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ-ভাঙচুর

আপডেট সময় ১১:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫