ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে জানিয়েছেন ডিজি ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ বলেছেন কাদের গনি চৌধুরী পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ কারাগারের ভেতর থেকে টিকটক ও ভিডিও প্রচারের জেরে একসঙ্গে ৫০ কারারক্ষীকে তলব! পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত জামায়াত কখনোই গুপ্ত ছিল না বললেন গোলাম পরওয়ার নবীদের জীবন থেকে শেখার মতো ৫টি মূল্যবান শিক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় আধিপত্য বিরোধীদের ভয় দেখাতেই হাদির ওপর হামলা বললেন সারজিস আলম

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠগুলোকে ভয় দেখানোর উদ্দেশ্যে—এ অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “অভ্যুত্থানের আগে ও পরে—দুই সময়েই শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে যেসব অনুপ্রবেশ ঘটেছে, তাদের লক্ষ্যই ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা।”

বিক্ষোভে বক্তৃতা দিতে গিয়ে সারজিস অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী ও খুনিদের’ গ্রেপ্তারে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “ইন্টারনাল আপোষ আর প্রোটেকশন দিয়ে দেশে শান্তি আসবে না। সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে খুনি, সন্ত্রাসী, তাদের দোসর এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে—সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

তার ভাষায়, “এই বুলেট শুধু হাদির মাথায় নয়—বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো অভ্যুত্থানের বুকেও বিদ্ধ হয়েছে। নির্বাচন বানচালের খেলা শুরু হয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, সামনে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে।”

বিক্ষোভে জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী

ভারতীয় আধিপত্য বিরোধীদের ভয় দেখাতেই হাদির ওপর হামলা বললেন সারজিস আলম

আপডেট সময় ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫