ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার পদচারণায় মুখরিত ময়মনসিংহের জনপথ

ময়মনসিংহ (১৪ এপ্রিল, সোমবার) ২০২৫ খ্রি:
 বাংলা পঞ্জিকার ১ বৈশাখ ১৪৩২। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায়। নতুন বছরকে স্বাগত জানাতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রাটি নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার, টাউন হল মোড় ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার পদচারণায় মুখরিত ময়মনসিংহের জনপথ

আপডেট সময় ১২:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫