ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইনি প্রক্রিয়া ও প্যারোলের আবেদনের মধ্যে কারাগারের সামনে অবস্থান নিলেন দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্য স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে শিশুর মৃত্যু

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে এক শিশুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও ৭ জন। 

শনিবার (২৬ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বাঁশবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এর একপর্যায়ে বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাদের ফায়ার সার্ভিস উদ্ধার করে।

আহত জামাল উদ্দিন জানান, ঢাকার আশুলিয়ায় একটি কারখানায় চাকরি করতেন তিনি। কিছুদিন আগে চাকরি চলে যায়। এরপর বেকার হয়ে পড়েন। সম্প্রতি চট্টগ্রামে পরিচিত এক স্বজনের মাধ্যমে একটি চাকরি পেয়েছেন। তাই পরিবার নিয়ে চট্টগ্রামে স্থানান্তর হচ্ছিলেন। আহাজারি করতে করতে জামাল উদ্দিন বলেন, ‘ভাই আমার সব শেষ হয়ে গেল। চাকরিও গেল, মেয়েটাও গেল।’

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মিন্টু মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি তারা উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী

বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫