ময়মনসিংহ , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আলী রীয়াজ জাতীয় সনদ তৈরিতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব দিলেন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির লক্ষ্যে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এই সনদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনা সম্ভব হবে এবং দেশ তার পূর্ণ সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারবে।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছরে মানুষের মনে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জমা হয়েছে, এখন সময় এসেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার। এই উদ্যোগের মাধ্যমেই সবাই মিলে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা সম্ভব হবে।

আলী রীয়াজ বাংলাদেশের তরুণদের অবদানকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যে সম্ভাবনার দ্বার খুলেছে, সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই পথে ঐক্য জারি রাখার তাগিদও তিনি দেন।

এ সময় তিনি ২০১৮ সালে বর্তমান গণঅধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের কথা স্মরণ করেন। আলী রীয়াজ বলেন, এই অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হয়। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে ঘটে যায় এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান।

সংলাপ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

আলী রীয়াজ জাতীয় সনদ তৈরিতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব দিলেন

আপডেট সময় ১২:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫