ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এতিমখানায় দেওয়া হলো জব্দ করা ৩০ মণ জাটকা

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ৪ নম্বর স্টিমারঘাট ভূইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

জানা যায়, সরকার প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা নিধন নিষিদ্ধ ঘোষণা করে। এ সময়ে জাটকা নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু বেশি লাভের আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গরিব জেলেদের লোভ দেখিয়ে দাদন দিয়ে থাকে। দাদনের ঋণ শোধ করতে জেলেরা এ সময় জাটকা ইলিশ নিধন করে।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল জাটকার চালান জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এই মাছ বড় হলে জেলে-ব্যবসায়ী সবার ভালো হবে কিন্তু সামান্য লোভে পড়ে জাটকা নিধন করা হয়।

ছোট ছোট মাছগুলো বাজারে ২০০ থেকে ২৫০ টাকায় কেজি বিক্রি করা হয়। সবার সচেতন ও সতর্ক থাকা উচিত। জাটকা নিধনবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

এতিমখানায় দেওয়া হলো জব্দ করা ৩০ মণ জাটকা

আপডেট সময় ০১:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫