ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ওবামা ময়মনসিংহের গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত নামাজে সালাম ফেরানোর সঠিক নিয়ম কী? জেনে নিন সহজ পদ্ধতি ইতিহাস, ঐতিহ্য ও অনন্য নিদর্শন ‘হার্ডিঞ্জ ব্রিজ’ পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে হাইতির জালে গোলবন্যা, ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল অবশেষে গোলের দেখা: ম্যাথউস কুনহার গোলে এগিয়ে ব্রাজিল পূর্বধলায় ২ দিনব্যাপী স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার-প্রদর্শনী শুরু পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন: পুষ্টিগুণে অনন্য দেশীয় ফল চাষের আহ্বান পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: এবার বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা হয়।

এ মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদলত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসে বাদীকে আকৃষ্ট করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মৌলভী ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন। বাদীর কাছ থেকে শর্ট ফিল্ম তৈরির কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন তিনি।

অভিযোগকারী মামলার নথিতে উল্লেখ করেছেন, বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে ১৮ এপ্রিল হিরো আলম তাকে বগুড়ার বাড়িতে নিয়ে যান এবং গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। বাদী রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্যান্য আসামিরা তাকে মারধর করেন। রক্তক্ষরণ শুরু হলে সেদিনই তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে। পরে ২৪ এপ্রিল তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ২৬ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগ সম্পর্কে হিরো আলম গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়ে শুনেছি। আইনিভাবে এর মোকাবিলা করব। আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ওবামা

ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

আপডেট সময় ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫