ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‎ ‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে বলেছেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জনগণের ভোট সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি। এ দায় যেমন অন্যদের, তেমনি নিজেদেরও দায় এড়ানো যায় না।

গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে যদি আমাদের ১০ জন ভোটার থাকে, সেই ১০টি ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টি ভোট যদি আমাদের হয়, সেই ৯০টি ভোটও নিশ্চিত করতে হবে।’

সারজিস আলম বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছি। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেভাবেই নির্বাচন হোক, জনগণের দেওয়া ভোটের আমানত আমাদের রক্ষা করতে হবে।’

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব রাজপথ থেকেই দিতে হবে। ‘আমরা যদি সেই নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব দ্রুতই আগামীর বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, ইনশা আল্লাহ।’

ভয় ও সাহস প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘ভয় ছোঁয়াচে। কেউ ভয় পেয়ে পিছিয়ে পড়লে অন্যরা তার সুযোগ নেয়। কিন্তু সাহস তার চেয়েও বেশি ছোঁয়াচে। একজন মানুষ যখন জীবন দিতে প্রস্তুত হয়, তখন অন্যরাও সাহস পায়। আমরা জুলাই অভ্যুত্থানে তার উদাহরণ দেখেছি।’

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনাদের মধ্য থেকেই কেউ মেম্বার হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হবেন। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস

আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে বলেছেন সারজিস আলম

আপডেট সময় ০৯:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬