ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে।

আজ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবারের (১৩ মে) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী ও রংপুরে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।এতে বলা হয়, বুধবার (১৪ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী বৃহস্পতিবারের (১৫ মে) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী শুক্রবার (১৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়াও শনিবারের (১৭ মে) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং বাকি বিভাগগুলোতে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ০৩:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫