ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তুহিন মালিকের ৩ এজেন্ডা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে

ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা ছাত্র-জনতার তীব্র জনরোষে গত বছরের ৫ আগস্ট ১৬ বছরের ক্ষমতা ছেড়ে ।  এরপর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যে সরকারের অন্যতম কাজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের রোডম্যাপ প্রণয়ন করা। যাতে হাসিনার মতো দ্বিতীয় আর কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে। জনগণের ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের সেই রোডম্যাপ কেমন হতে পারে, সে নিয়ে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই সংবিধান বিশেষজ্ঞ। যেখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন- কেন হাজারো শহিদ শেখ হাসিনার পতনে রক্ত দিয়েছিল। বিপ্লবের এজেন্ডা ও হাজারো শহিদের এজেন্ডা আসলে কোনটি।

তুহিন মালিক তার ফেসবুক পোস্টে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের রোডম্যাপ জানিয়েছেন। যেখানে তিনি তিনটি পয়েন্টের ওপর জোর দিয়েছেন।

তুহিন মালিকের সেই তিনটি রোডম্যাপ-

(১) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে ফ্যাসিবাদের মৃত্যুসনদ। (সরকারের প্রতিশ্রুত পরবর্তী ২৪ কার্যদিবসের মধ্যে)

(২) ট্রাইব্যুনালের রায়ে হবে ফ্যাসিবাদের মৃত্যুদণ্ড। (আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে)

(৩) নতুন সংবিধানে হবে ফ্যাসিবাদের চিরবিদায়। (আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে)

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের এজেন্ডার কথা জানিয়ে তুহিন মালিক এই তিনটি বিষয়ের ওপর জোর দিয়ে বলেন, ‘এটাই বিপ্লবের এজেন্ডা। এটাই হাজারো শহিদের এজেন্ডা। এটাই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের এজেন্ডা।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প?

তুহিন মালিকের ৩ এজেন্ডা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে

আপডেট সময় ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫