ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিসিবি সভাপতি জানালেন, ‘একটু লজ্জা লাগছে’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিশেষ কর্মসূচির শেষ দিনে বরিশাল বিভাগ সফরে যান । সেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সাথে মতবিনিময়ের সময় বরিশালে নিয়মিত লিগ না হওয়া নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

 বিসিবি সভাপতি বলেন গণমাধ্যমের সাথে আলাপকালে, ‘এই মাত্র ক্রিকেটারদের সাথে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’

একটু সময় লাগলেও বরিশালে লিগ চালুর ব্যাপারে আশ্বস্ত করেছেন বুলবুল। নতুন বিসিবি সভাপতি লিগ চালুর মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনতে চান। লিগ চালু করতে বিসিবির পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা চান বুলবুল।

বিসিবি সভাপতি বলছিলেন, ‘ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বিসিবি সভাপতি জানালেন, ‘একটু লজ্জা লাগছে’

আপডেট সময় ১১:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫