ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি ছিল টাইগারদের। স্বপ্ন পূরণ করতে পাল্লেকেলের ম্যাচটি জিততে হতো মিরাজ বাহিনীকে। জিততে পারেননি মিরাজরা। ইতিহাস গড়ার ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছেন ৯৯ রানে।

সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল ৭৭ রানে। দুর্দান্ত কামব্যাক করে দ্বিতীয় ম্যাচ ১৬ রানে জিতে সিরিজে সমতা আনে টাইগাররা।

এত রান তাড়া করে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। আগের রেকর্ড ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। দিল্লির ম্যাচটিতে শ্রীলঙ্কার ২৭৯ রান টপকে জিতেছিল টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডেতে ১১৪ বলে ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।

প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তাসকিন। ডান হাতি পেসারকে খেলাতে বাদ দেওয়া হয় হাসান মাহমুদের। তাসকিন গতকালও ভালো বোলিং করেন। ১০ ওভারের স্পেলে ৫১ রানের খরচে নেন ২ উইকেট।

খরুচে বোলিং করেন বাঁ হাতি স্পিনার তানভির ইসলাম। ১০ ওভারের স্পেলে ৬১ রানে খরচে নেন ১ উইকেট। মুস্তাফিজুর রহমান ৫২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অধিনায়ক মিরাজ ৪৮ রানের খরচে উইকেট নেন একটি। টস জিতে প্রথম ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৮৫ রান করে আসালাঙ্কা বাহিনী। কুশলের ১২৪ রান ছাড়াও অধিনায়ক আসালাঙ্কা ৫৮ রান করেন। ২৮৬ রানের টার্গেটে বড় কোনো জুটি গড়তে পারেনি মিরাজ বাহিনী।

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার মাঝে তৃতীয় উইকেট জুটিতে ৪২ ও চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে। দলের চরম বিপর্যয়ের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ। ৭৮ বলের ইনিংসটিতে ৩টি চার ও একটি ছক্কা ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল

আপডেট সময় ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫