ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস: কমবে তাপমাত্রা, জনজীবনে স্বস্তির আভাস সকাল সকাল তীব্র ঝড়ের আভাস: ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ​আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: লাঠিচার্জে সড়ক থেকে সরলেন শ্রমিকরা মাঝনদীতে ঝড়ের তাণ্ডব: চরে আটকা দুই লঞ্চের ৭৫০ যাত্রীকে জীবিত উদ্ধার ৮৭ ফ্লাইটে ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন অন্ধকার হার মানল শিক্ষার কাছে: মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলেন মিঠাপুকুরের শিক্ষার্থীরা বিশ্বকাপে না খেলা নিয়ে যা বললেন লিটন ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন একনেকে কিস্তির টাকা দিতে না পারায় মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়: নেতা বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটকের ঘটনার পর সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখা।

গত শুক্রবার (৯ জানুয়ারি) জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্য সচিব মো. ইদ্রিস আলী এই নির্দেশনা প্রদান করেছেন। দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।’

মিনারুল ইসলাম পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, ‘মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ইতিমধ্যে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস: কমবে তাপমাত্রা, জনজীবনে স্বস্তির আভাস

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়: নেতা বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের

আপডেট সময় ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬