ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ ভিত্তিহীন বললেন এনসিপি নেতা

কিশোরগঞ্জ শহরে গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর তালাক দেওয়ার অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া আক্তার হাসি।  তবে এই অভিযোগ অস্বীকার করে রাজিন সালেহ পাল্টা সংবাদ সম্মেলনে বলেছেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে রাজিন সালেহ সংবাদ সম্মেলন করেন।

রাজিন সালেহ বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা আমার দল এনসিপিকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি চক্র মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

তিনি দাবি করেন, স্ত্রী সুমাইয়া আক্তার ‘নিয়ন্ত্রণহীন জীবনাচরণে’ অভ্যস্ত হয়ে ওঠায় গত ২৭ জুন তাকে তালাকনামা পাঠানো হয়।

রাজিন সালেহ বলেন, ‘তালাকের বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করে বৃহস্পতিবার আমার স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। এর নেপথ্যে একটি মহলের ইন্ধন রয়েছে, যারা এনসিপিকে পাকুন্দিয়ায় হুমকি মনে করছে। গত ২৯ জুন আমাকে উপজেলা শাখার প্রধান সমন্বয়ক করা হয়, এরপর থেকেই আমাকে নিয়ে অপপ্রচার শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘আমার একমাত্র শিশুসন্তানের নিরাপত্তার কথা ভেবে তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি প্রচলিত আইনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।’

সংবাদ সম্মেলনে রাজিন সালেহ তার সাবেক স্ত্রীর করা সব অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেন।

এদিকে সুমাইয়া আক্তার হাসি বলেন, ‘রাজিন সালেহ যা বলছেন, তা সত্য নয়। আমাকে কেউ ইন্ধন দেয়নি। আমি সংবাদ সম্মেলনে যা বলেছি, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব ঘটনার ভিত্তিতে বলেছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ ভিত্তিহীন বললেন এনসিপি নেতা

আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫