ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই বললেন হান্নান মাসউদ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, উপজেলা সদর ওছখালীতে বসে বা বড় নেতাদের ঘরে গিয়ে হাত-পা ধরে আর রাজনীতি হবে না।

গত সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার  নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন। জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।

সভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি হাতিয়ায় এসেছি, আমি বাংলাদেশের রাজনীতি করেছি। আমি স্পষ্ট করে বলছি, এই দেশে যারা বছরের পর বছর কেবল জনগণের কাঁধে ভর করে রাজনীতি করেছেন, তাদের জন্য আর সহজ দিন নেই। বৃষ্টির মধ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। নেতাদের এখন বুঝতে হবে, রাজনীতি করতে হলে বৃষ্টি, কাদা উপেক্ষা করে মানুষের কাছে যেতে হবে। এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই। উপজেলা সদর ওছখালীতে বসে বা বড় নেতাদের ঘরে গিয়ে হাত-পা ধরে আর রাজনীতি হবে না।

রাজনীতি মানে নিজের সুবিধা নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। রাজনীতি করতে হলে ভূমিহীনদের ভূমি মেরে না দিয়ে তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। রাস্তাঘাটের কাজ করতে হলে সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না। রাজনীতি করতে হলে গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে, নদীর ধারে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মাওলানা আবদুল মালেক, প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই বললেন হান্নান মাসউদ

আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫