ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির মহাসচিব নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তিনি উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে যান, যেখানে এক পরিবারের তিন শিক্ষার্থী- আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পি চিরনিদ্রায় শায়িত আছেন।

বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান। একই সময় তিনি আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরও জিয়ারত করেন।

শোকসন্তপ্ত এই মুহূর্তে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান দুর্ঘটনায় ভবিষ্যৎ প্রজন্ম হারানোর এই বেদনাদায়ক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বিএনপির মহাসচিব নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন

আপডেট সময় ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫