ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে রাজধানী: ঘরে ঘরে সোলার বসানোর মেগা পরিকল্পনা সরকারের ময়মনসিংহের গৌরীপুরে, কৃষি ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ, তুলে ধরলেন সংস্থার কার্যক্রম নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চুক্তি লঙ্ঘন করে বৈরুতে ইসরায়েলি হামলা, বাড়ছে উত্তেজনা রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো জানিয়েছেন দেব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদাবাজ-খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বললেন চরমোনাই পীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘আমরা এদেশে জন্ম নিয়েছি। দেশের ভালোমন্দ নিয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব। ৫ আগস্টের পর দেশ গঠনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে রাজপথে, ময়দানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশ গড়ার পক্ষে স্লোগান তোলার।’

মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন।

দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না। ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সবাইকে একত্রিত হতে হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী

চাঁদাবাজ-খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বললেন চরমোনাই পীর

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫