ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বালুবোঝাই ৭টি বাল্কহেড নদীর তীব্র টেউয়ের তোড়ে ডুবে গেছে। ডুবে যাওয়া ওই বাল্কহেড থেকে ১৩ জনকে স্থানীয় জেলেরা নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার করেছেন।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ঘটনাটি ঘটে।

উদ্ধারকৃতরা হলেন- মো. সোহেল, আবাদুস সালাম, মো. অলি উদ্দিন, মো. বাকির হোসেন, সোহরাব হোসেন, মো. শহীদুল্লাহ, নজির হোসেন, মো. বাহাদুর, মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিয়া, মো. শহীদুল ও মো. নাহিদ ইসলাম।

রনজিতপুর ১ বাল্কহেডের মাস্টার জানান, বালুবোঝাই করে সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। মাঝপথে মেঘনা নদীতে ঝড় এবং প্রবল স্রোতের মধ্যে পড়ে তাদের জাহাজ ডুবতে থাকে। এক পর্যায়ে তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিয়ে নোঙর করতে পারলেও তাদের চোখের সামনে ৭টি জাহাজ ডুবে যায়।

নাহিদ হাওলাদার জানান, তাদের রনজিত ১ বাল্কহেড সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে মেহেন্দিগঞ্জের মেঘনায় এসে ঝড়ের কবলে পড়েন। তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিতে পারলেও অপর ৭টি বাল্কহেড চোখের সামনেই ডুবে যায়। ওইসব বাল্কহেডের স্টাফরা নদীতে ভাসতে দেখেন তিনি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. এনামুল হক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পায় ৫টি বাল্কহেড মেঘনায় ডুবে গেছে। ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল গিয়ে নদীতে ভাসতে থাকা ১৩ জনকে উদ্ধার করেন। কেউ নিখোঁজ আছে কিনা জানেন না। তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া বাল্কহেডের স্থান চিহ্নিত করা কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে মালিক কর্তৃপক্ষ বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে। মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশ ইউনিটের টহল টিমের তৎপরতা অব্যাহত আছে। তবে বাল্কহেডগুলোর সন্ধান মিলেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড

আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫