ময়মনসিংহ , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বন্ধ হয়ে গেল যাত্রীবাহী বিমান চলাচল ঢাকা-বরিশাল রুটে

ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান।

গত শুক্রবার (২৫ জুলাই) থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলো। তবে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ বিমান চলাচল শুরু হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিভাবে উদ্বোধনের পর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর নানান তালবাহানায় একাধিকবার বন্ধ ছিলো এই রুটের বিমান চলাচল। ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে ফের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে পড়ে। সে সময়ে বেসরকারি ইউএস বাংলা, নভোয়ার এর সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ বিমান সপ্তাহে ৭ দিনই ঢাকা-বরিশাল রুটের আকাশ পথে যাত্রী পরিবহন করে। এরপর পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমেছে এমন কারণ দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই রুটে ফ্লাইট চলাচল কমিয়ে সপ্তাহে তিন দিন চালু রাখা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উড়োজাহাজ কম থাকার কারণে বরিশালসহ দুইটি রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধের চিন্তা নেই। তাই পরিচালনা করার মতো দুটি উড়োজাহাজ পেলেই এই রুটে বাংলাদেশ বিমান চলাচল শুরু হবে।

সূত্রমতে, বাংলাদেশ বিমানের ‘এস ২ একেডি’ নম্বরের উড়োজাহাজ বৃহস্পতিবার বিকেলে সবশেষ ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফের ৬৫ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যায়। এই রুটে বর্তমানে কোনো বেসরকারি উড়োজাহাজও যাত্রী পরিবহন করছে না।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন জানান, বরিশাল বিমানবন্দর উদ্বোধনের পর বারবার সার্ভিস গুটিয়ে নিয়ে এ বিমানবন্দরটি অকেজো রাখার পায়তারা চালানো হয়েছে। ঢাকা-বরিশাল রুটে পর্যাপ্ত যাত্রী থাকলেও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সার্ভিস গুটিয়ে নেওয়ায় এ অঞ্চলের অর্থনীতির জন্য অশনি সংকেত। কেননা দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দর, পর্যটনকেন্দ্র কুয়াকাটা, বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই অঞ্চলে যাত্রীর চাপ রয়েছে। বিমানবন্দরের আধুনিকায়ন করে আনুষঙ্গিক উন্নয়নের মাধ্যমে নিরাপদ ও যাত্রী বান্ধব করার দাবিও জানান তিনি।

নজরুল ইসলাম রাজন আরও বলেন, রাষ্ট্রীয় এ সার্ভিস নিয়মিত করতে হবে। কর্তৃপক্ষের উদাসীনতা বন্ধ না হলে বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি আন্দোলনে যেতে বাধ্য হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

বন্ধ হয়ে গেল যাত্রীবাহী বিমান চলাচল ঢাকা-বরিশাল রুটে

আপডেট সময় ০২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫