ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নেএকোণা যাচ্ছেউপজেলা আধুনিকতার যুগে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য ময়মনসিংহে সুকৃতি প্রভা একক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুস্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিতভাবে ‘হত্যা’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং লিংকরোড স্টেশনের একটি ছয়তলা ভবনের চারতলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের সন্তানদের হাউস টিউটর শাখাওয়াত হোসাইন জানান, আমি সকাল সাড়ে ৫টায় উনার বাসায় বাচ্চাদের পড়াতে যাই। দরজায় নক দিলে গৃহকর্তা মেজবাহ দরজা খুলে দেন। পরে আমি বাচ্চাদের পড়াতে বসি। কয়েক মিনিটের ব্যবধানে তাকে বাসা থেকে বের হতে দেখি। এ সময় তিনি কিছু বলেননি। গৃহশিক্ষক সাখাওয়াত পাঠদান করে ৬টা ৫০ মিনিটে বাসা থেকে বের হওয়ার কথা জানান। পরে তিনি মৃত্যুর সংবাদ পান।

নিহতের ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের উপর তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা গেছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোনো রকম নড়াচড়া করেনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

তিনি জানান, পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এইদিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিতভাবে ‘হত্যা’

আপডেট সময় ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫