ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোনো এক সময়ে কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা চালানো হয়েছিল।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথুনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। রাতের আঁধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

আবারও বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় ১২:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫