ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ইনস্ট্যান্ট কফি’র মতো দ্রুত ফল চায় আজকের তরুণরা: শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স কমিটি রক্তাক্ত কলম্বিয়া: মহাসড়কে বোমা বিস্ফোরণে ঝরল ১৪ প্রাণ ট্রাম্পের প্রেস সচিবের বিস্ফোরক মন্তব্য: ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’ যুক্তরাষ্ট্রের অবরোধ অমান্য: আরব সাগর থেকে ইরানি জাহাজ জব্দ করল সেন্টকম সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ: অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আদালতে আজ নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের দিন ধার্য কমতে পারে তাপদাহ, ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সুবাদে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেললেও সমাবেশ শেষে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা।

আজ রবিবার (৩ আগস্ট) শাহবাগের চারপাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।

সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইনস্ট্যান্ট কফি’র মতো দ্রুত ফল চায় আজকের তরুণরা: শিক্ষামন্ত্রী

ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন

আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫