ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাত মাসের শিশুকে জিম্মি সুদের টাকা না পাওয়ায় , আটক ৪

গাইবান্ধায় সুদের টাকা আদায়ে সাত মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  শনিবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যাশিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা।

শিশুটিকে আনতে তার মা পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে সুজা মিয়া ও তার পরিবার জানায়, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে দেওয়া হবে না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তাও ব্যর্থ হয়, উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

শিশুটির মা ইসমত আরা বলেন, সুজা মিয়ার কাছ থেকে আমার স্বামী সুদের ওপর ৫০ হাজার টাকা নেওয়ায় তারা এমন কাজ করে। সুজা ও তার লোকজনের কাছ থেকে আমার সন্তানকে চাইলে তারা মেরে ফেলার হুমকি দেয়। তারা বলছে টাকা দে আগে না হয় বাচ্চা পাবি না। এদের উপযুক্ত বিচার চাই আমি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার বলেন, সুদের টাকার জন্য সাত মাসের এক শিশুকে আটকে রাখার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

সাত মাসের শিশুকে জিম্মি সুদের টাকা না পাওয়ায় , আটক ৪

আপডেট সময় ১০:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫