ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দলের ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে, ৪ রানেই অলআউট দল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পুরো ইনিংসে রান হয়েছে ৪টি। এর মধ্যে দুই রান এসেছে ওয়াইড থেকে। দলের ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে, কেবল একজন ছিলেন ২ রানে অপরাজিত।

পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক বলেই জিতে যায় প্রতিপক্ষ। কারণ ওয়াইডই গেছে ৪টি।

ভারতের রাজস্থানে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে ঘটেছে এই ঘটনা। এতে মাঠ থেকে গ্যালারি—সবখানেই ছড়িয়ে পড়েছে বিস্ময় ও হাস্যরস। তবে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু বিষয়টি হেসে উড়িয়ে দেয়নি, বরং পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে তারা।

মাত্র ৪ রানে গুটিয়ে গেছে জয়পুর রাজ্যের সিরোহী জেলার ইনিংস।

এমন পারফরম্যান্সে দর্শকরা হাসি চেপে রাখতে না পারলেও ক্ষোভে ফেটে পড়েছেন আয়োজকরা। ম্যাচ শেষে সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা দলের গঠন নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল, আর এই ম্যাচ যেন তাতে সিলমোহর দিল।

উল্লেখ্য, রাজস্থানের ৩৩ জেলার অংশগ্রহণে চলছে এই টুর্নামেন্ট। কিন্তু সিরোহী জেলার ক্রিকেটে দীর্ঘদিন ধরে দুই পক্ষের ক্ষমতার দ্বন্দ্বে অনুশীলন ও প্রতিযোগিতা কার্যত বন্ধ ছিল। এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই লজ্জাজনক পরাজয় অনেকের কাছেই অবশ্যম্ভাবী মনে হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

দলের ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে, ৪ রানেই অলআউট দল

আপডেট সময় ০১:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫