ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুসাদ্দিককে প্রকাশ্য হুমকি: ‘দাঁত ফেলে দেব’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ইতিহাস: মহাপরিচালক পদে প্রথম নারী হালিমের বাটিতে মাছি: হোটেল কর্মচারীকে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা ভারতের মন্দিরে নতুন নিয়ম: দর্শনার্থীদের বাধ্যতামূলক খেতে হবে ‘গোমূত্র’ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জের সাহস পাচ্ছে বললেন টুকু

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পিআর পদ্ধতি হচ্ছে- ভোট দেব সন্দীপে, আর প্রার্থী থাকবে মালদ্বীপে। এইটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। বাংলাদেশের মানুষ যারা ভোট দেন তারা তাদের প্রার্থীকে দেখতে চায়, চিনতে চায়।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উদ্বোধনী বক্তব্য দেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ বাকিরাও বক্তব্য দেন।দীর্ঘ ৯ বছর পর জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে জেলার সাতটি উপজেলা ও আটটি পৌর শাখা বিএনপির মোট এক হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসাদ্দিককে প্রকাশ্য হুমকি: ‘দাঁত ফেলে দেব’

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জের সাহস পাচ্ছে বললেন টুকু

আপডেট সময় ০৯:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫