ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা শেষে সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।তিনি বলেন, এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।

পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে। যারা দুষ্কৃতিকারী তারা সবজায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে।

তিনি জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১ হাজার ৫৭৬ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫