নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান রতন দীর্ঘদিন যাবত তাহার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাৎ এর ও অভিযোগ রয়েছে।গত ১১/০৬/২০২৬ বৃহস্পতিবার কর্তৃপক্ষের নির্দেশে সহকারি শিক্ষা অফিসার ফজলুর রহমান সাহেব সর জমিনে তদন্ত করেন।
অভিযোগের বাদী জনাব আলতাব হোসেন তাহার বক্তব্যে বলেন বিগত দিনে চারটি রেন্টি গাছ এবং একটি মেহগনি মোট পাঁচটি গাছ যার আনুমানিক মূল্য ২০০০০০ দুইলক্ষ টাকা। প্রধান শিক্ষক মুখলেসুর রহমান রতন বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
এই মর্মে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন। বিষয়টি সরজমিনে তদন্ত কারে তদন্তকারী কর্মকর্তা ফজলুর রহমান সাহেবের সম্মুখে সাক্ষী প্রমান সহ উপস্থাপিত হয় যার যথাযোগ্য কাগজপত্র সংযোজন করা আছে।
আরো উল্লেখ্য যে ওই প্রধান শিক্ষক স্কুল মেরামতের টাকা খরচ না করে নিজেই আত্মসাৎ করার পায় তারা লিপ্ত রয়েছে। উল্লেখিত বিষয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তদন্তকারী কর্মকর্তার সম্মুখে প্রমাণিত হয়েছে এবং তার যথাযোগ্য কাগজপত্র যাহা সহকারি শিক্ষা অফিসারের কাছে সরাসরি তদন্ত অনুষ্ঠানে লিখিতভাবে প্রদান করা হয়েছে। নিঃসন্দেহে তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যতার যথেষ্ট সাক্ষী প্রমান সহ প্রমাণ রয়েছে।
এলাকার গণ্যমান্য লোকজন আরো জানান তাহার বিরুদ্ধে অনিয়মের আরো অনেক অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট বিষয়টি অতিসত্বর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদৃষ্টি কামনা করছি।

নুরুল ইসলাম নেএকোণা জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দৈনিক মাটি ও মানুষ এবং পূর্বধলা উপজেলা প্রেসক্লাব (বিভাগীয় শাখা) 

















