ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মামলার আশ্বাসে টাকা আত্মসাত, যুবদল নেতা নিজেই কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় একটি পারিবারিক মামলা রেকর্ড করে দেওয়ার শর্তে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৌর যুবদলের সদস্যসচিব মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে। 

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতাকে কারাগারে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার সাব-ইন্সপেক্টর মামলার তদন্তকারি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি সময়ে আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন করেন একটি পারিবারিক মামলা রেকর্ড করে দেওয়ার শর্তে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন যুবদল নেতা রাকিব। এতে তাকে ৫ হাজার টাকা দেওয়া হয় এর পরের দফায় তাকে আরও ২৫ হাজার টাকা দেওয়া হয়। মোট ৩০ হাজার টাকা দেওয়ার পরও ভুক্তভোগী আনোয়ার হোসেনকে মামলা রেকর্ডে কোনো রকম সহায়তা করেনি। পরে বুধবার এ বিষয়ে কসবা থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ার হোসেন। তার অভিযোগের প্রেক্ষিতে রাকিবকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
মামলার তদন্তকারী ও কসবা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. নিজাম উদ্দিন বলেন, আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে, কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

মামলার আশ্বাসে টাকা আত্মসাত, যুবদল নেতা নিজেই কারাগারে

আপডেট সময় ০১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫