ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মারা গেছেন ‘ইন্ডিয়ান আইডল’জয়ী প্রশান্ত তামাং

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর এই মুকুটজয়ী সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত। সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত তামাংয়ের জীবন ছিল সিনেমার গল্পের মতোই। একসময় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

২০০৭ সালে নিজের প্রতিভার জোরে জিতে নেন ‘ইন্ডিয়ান আইডল’। রাতারাতি পরিচিতি পান দেশজুড়ে। এরপর গান ও অভিনয় উভয় মাধ্যমেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

অভিনয়েও কুড়িয়েছিলেন প্রশংসা শুধু গান নয়, অভিনয়ের জগতেও প্রশান্ত ছিলেন সফল। ২০২৪ সালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে মুম্বই বা দিল্লির ব্যস্ততায় থাকলেও নাড়ির টানে ফিরে যেতেন পাহাড়ি শহর দার্জিলিংয়ে। সেখানেই স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা

মারা গেছেন ‘ইন্ডিয়ান আইডল’জয়ী প্রশান্ত তামাং

আপডেট সময় ১০:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬