ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ বললেন নাহিদ ইসলাম দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে বলেছেন জামায়াত আমির বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন(ইসি)।

আজ রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

আইনজীবী জানান, পূর্বে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল। এখন তাতে যুক্ত হয়েছে হোমনা। আর মেঘনাকে সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা-১ আসনে। কুমিল্লা-২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। আজকের রায়ের ফলে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরে গেল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ বললেন নাহিদ ইসলাম

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে

আপডেট সময় ০১:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬