ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্ণ সমর্থন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধ্যাপক ইউনূসের হোটেল স্যুইটে এই বৈঠক হয়। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভায়রা ভিকে-ফ্রেইবার্গার নেতৃত্বে প্রতিনিধি দলটি উপস্থিত ছিলেন। তিনি একইসঙ্গে ১১ শতকের কবি নিজামী গঞ্জভির নামে প্রতিষ্ঠিত নিজামী গঞ্জভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সহ-সভাপতিও।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি, কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসি সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির প্রতিনিধিরা।

বক্তারা ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে আজীবন ভূমিকার প্রশংসা করেন। এক নেতা বলেন, ‘আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এখানে এসেছি। আমরা সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছি।’

তারা স্বীকার করেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার পর বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে একাধিক নেতা অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন। কেরি কেনেডি বলেন, ‘মানবাধিকার অগ্রগতিতে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা অসাধারণ।’

জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলানি ভেরভির জানান, শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে। এনজিআইসি’র সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন বলেন, ‘আপনারা আমাদের প্রয়োজন মনে করলে আমরা আছি।’

অধ্যাপক ইউনূস এই সমর্থনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের সবাইকে একসঙ্গে আমাদের পাশে দাঁড়াতে দেখে আমি অভিভূত।’ তিনি গত ১৫ বছরের শাসনব্যবস্থার ধ্বংসযজ্ঞকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটা ছিল ৯ মাত্রার ভূমিকম্পের মতো।’

তিনি আরও বলেন, ‘জনগণ তাৎক্ষণিক পরিবর্তনের প্রত্যাশা করছে। আমাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ দেখতে চায়।’

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে ইউনূস বলেন, ‘আমাদের আপনাদের দিকনির্দেশনা দরকার। আপনাদের পরামর্শ, সমর্থন এবং নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য হবে।’

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পূর্ণ সমর্থন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের

আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫