ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সন্ধ্যায় চুরির অভিযোগে সালিশের জন্য তরুণ আটক, সকালে মরদেহ উদ্ধার নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের কথা বলে আটক এক তরুণকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম জাফর (১৮)। তিনি প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি।

শুক্রবার সন্ধ্যায় আলি বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাফরের বাবাকেও ডাকা হয়। প্রথমে তার বাবাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও জাফরকে সেখানে আটকে রেখে হুমকি ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন সকালে প্রধান সড়কের ওপর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ‘কয়েকদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতো। সে আমাদের ঘর থেকে চাবি, মোবাইল চার্জারসহ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় তাকে আলি বাজার থেকে এনে বাড়ির সামনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এর বেশি আমি জানি না। আজ সকালে ঘুম থেকে উঠে তার মৃত্যুর খবর পাই।’

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় চুরির অভিযোগে সালিশের জন্য তরুণ আটক, সকালে মরদেহ উদ্ধার নোয়াখালী

আপডেট সময় ১১:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫