ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছোট দুর্নীতিকে প্রশ্রয় না দিলে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয় না বললেন দুদক কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ছোট ছোট দুর্নীতিকে প্রশ্রয় না দিলে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয় না। যারা পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত হন, তাদের অনেকেরই শুরুটা হয় শৈশবের ছোটখাটো অনিয়ম থেকে। তাই ঘর থেকেই শিশুদের সৎ পথে চলতে শেখাতে হবে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানির প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’-স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

গণশুনানির প্রথম পর্বে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী আরও বলেন, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত আছেন। আমার অনুরোধ, আপনারা সপ্তাহে অন্তত এক দিন এক ঘণ্টা সময় শিক্ষার্থীদের শুদ্ধাচার ও নৈতিকতা শেখাতে দিন। এতে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতির পথ থেকে নিজেকে দূরে রাখতে পারবে।

তিনি বলেন, সরকারি কর্মচারীরা আল্লাহর দেওয়া যোগ্যতার পূর্ণ ব্যবহার করে ইমানদারির সঙ্গে নাগরিকদের সেবা দেওয়ার দায়বদ্ধতায় আছেন। যে সৃষ্টিকর্তাকে ভয় করে, সে সচেতনভাবে অন্যায় করতে পারে না।

ঝালকাঠীর জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানিতে  বরিশাল দুদকের পরিচালক মোজাহার আলী সর্দার, ঝালকাঠীর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

ছোট দুর্নীতিকে প্রশ্রয় না দিলে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয় না বললেন দুদক কমিশনার

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫