ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতা মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলো

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় চারদিন আগে মারা যান ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। তখনো তিনি বিএনপি থেকে বহিস্কৃত নেতা। মৃত্যুর চারদিন পর নাসিম আকনের বহিষ্কারাদেশের প্রত্যাহারপত্র করে চিঠি পাঠিয়েছে দলটি। চিঠিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

নাসিম আকন নিহত হন ২৫ অক্টোবর। মঙ্গলবার (২৮ অক্টোবর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি নেতাকর্মীদের কাছে পৌঁছালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। এটা দলের একজন ত্যাগী নেতার সঙ্গে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন তারা।

পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদ ফিরিয়ে দেওয়া হলো।’

নাসিম আকন বরাবর লেখা এ পত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চার দিন আগের তারিখ দেখিয়ে আজ (মঙ্গলবার) এই অব্যাহতিপত্র কেন্দ্রীয় বিএনপি প্রকাশ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নানা মন্তব্য করেন তারা।

নাসিম আকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির মিডিয়া সেল থেকে আজই (মঙ্গলবার) তার হোয়াটসঅ্যাপে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়ার চিঠি পাঠানো হয়। এর আগে তিনি বিষয়টি জানতেন না।’

পেছনের তারিখ দেখিয়ে প্রকাশ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ২৪ অক্টোবরেই হয়েছে। হয়তো তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এটি প্রকাশ করা হয়নি।

গত শনিবার রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসিম আকন নিহত হন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি তার পদ স্থগিত করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

বিএনপি নেতা মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলো

আপডেট সময় ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫