ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত জামায়াত কখনোই গুপ্ত ছিল না বললেন গোলাম পরওয়ার নবীদের জীবন থেকে শেখার মতো ৫টি মূল্যবান শিক্ষা দ্বীনি শিক্ষা ও জ্ঞান অর্জন: যে চার প্রকার জ্ঞান সবার জন্য জানা ফরজ পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন এআই ভিডিও দিয়ে অপপ্রচার: সংবাদ সম্মেলনে সনাতনীদের প্রতিবাদ আমবাড়ীতে রোপিত আমন ধানের চারা নষ্ট, জমি দখল করে নেওয়ার ঘটনা বিজয়নগরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ: প্রাণ হারালেন ১ জন, আহত ১৫ জন নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাবব সরকারি চাকরিজীবীদের

৯ম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটি এ প্রস্তাবনা তুলে ধরে।

বিএফএ সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিএফএ তাদের প্রস্তাবনায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যায়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়য়েছে বিএফএ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাবব সরকারি চাকরিজীবীদের

আপডেট সময় ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫