ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বীনি শিক্ষা ও জ্ঞান অর্জন: যে চার প্রকার জ্ঞান সবার জন্য জানা ফরজ পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন এআই ভিডিও দিয়ে অপপ্রচার: সংবাদ সম্মেলনে সনাতনীদের প্রতিবাদ আমবাড়ীতে রোপিত আমন ধানের চারা নষ্ট, জমি দখল করে নেওয়ার ঘটনা বিজয়নগরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ: প্রাণ হারালেন ১ জন, আহত ১৫ জন নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা মানুষের আসল ঠিকানা ইট-কাঠের বাড়ি নয়, মানবিক হৃদয়: এক চিরকুটেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন

​নেত্রকোণার পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে শিশুসহ আটজন আহত হয়েছেন।​শনিবার :১ আগস্ট: দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়নের পূর্বধলা-জারিয়া সড়কের বোর্ডের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস :ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৪: বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আটজন যাত্রী আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​আহতদের পরিচয়:
আহতরা হলেন— রোজা (৬ মাস), নাজমা (৩৫), মারিয়া (৩০) আফনান (১৩), বাবুল হোসেন (৩২), রমজান (৩২), হালিমা (৫০) ও মম (২৫)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে রোজা, নাজমা, মারিয়া, আফনান ও বাবুল হোসেনকে ছেড়ে দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় রমজান, হালিমা ও মমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বীনি শিক্ষা ও জ্ঞান অর্জন: যে চার প্রকার জ্ঞান সবার জন্য জানা ফরজ

পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন

আপডেট সময় ১০:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬