ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবগঞ্জে ভুয়া রায় ও ডিক্রি দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে জানিয়েছেন বিসিবির আইনজীবী থানচিতে সেতুহীন পদ্মমুখ, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষের জীবনযাত্রা ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৮ নং ডৌহাখলা ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে ফজলুর রহমান সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির চার নেতা বহিষ্কার , মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। 

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ভুয়া রায় ও ডিক্রি দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড

বিএনপির চার নেতা বহিষ্কার , মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা

আপডেট সময় ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫