ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬ ইং) ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী ফজলুর রহমান সরকারের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আসন্ন কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শোভাযাত্রার মধ্য দিয়ে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 


















