ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ভোট দিলে জান্নাতে যাবে’, জামায়াত নেতাদের এই প্রচারণা ইসলামসম্মত নয় বললেন হারুনুর রশীদ

ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামায়াত নেতাদের প্রচারণা ইসলামসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

গত শনিবার (৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ বলেছন, ‘‍এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা ’৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন। তার বিচার চান না কেন ভাইয়েরা আমার। ন্যায়বিচার তো সবার জন্যই হতে হবে, নাকি? শেখ হাসিনার জন্যও হতে হবে। আমার জন্যও হতে হবে, আপনার জন্যও হতে হবে। এই শাসনব্যবস্থাটা আমরা চাই।’

তিনি বলেন, শেখ হাসিনা ১৫ বছর যেমন এ দেশের মানুষকে গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এদেশের মানুষকে যেমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, সেই ফল এখন তার দল ভোগ করছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, ‘শুধু হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলছেন, হিন্দুরা আগামীতে নাকি জামায়াতকে ভোট দেবে। এটা বিশ্বাস করার কথা? না। গোলাম পারোয়ার সাহেব বলছেন, জামায়াতে ইসলামীকে নাকি ভোট দিলে ওনারা জান্নাতে যাবেন। এ জন্য আমি বলবো, দয়া করে ইসলামি ওয়াজ মাহফিল করে বেড়ান, কিন্তু ভাইরাল হওয়ার জন্য না।’

আগামী সংসদ নির্বাচনের বিষয়ে হারুনুর রশীদ বলেন, নির্বাচন যেভাবেই হোক, ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। ভোট বিলম্বিত করে কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না। দেশে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় যারা সৃষ্টি করবে, তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এসময় সভায় সভাপতিত্ব করেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল বারেক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

‘ভোট দিলে জান্নাতে যাবে’, জামায়াত নেতাদের এই প্রচারণা ইসলামসম্মত নয় বললেন হারুনুর রশীদ

আপডেট সময় ০৩:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫