ময়মনসিংহ , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুবমান গিল ঘাড়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি

ঘাড়ে টান লাগার কারণে ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই। ফলে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে আর মাঠে ফিরতে পারছেন না তিনি।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, শনিবার দিনের খেলা শেষে পরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন এবং এই টেস্টে আর অংশ নিতে পারবেন না। মেডিকেল দল তার পরিস্থিতি নজরে রাখছে।

গতকাল শনিবার রাত থেকেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে গিলকে হাসপাতালে নেওয়া হয়। তখন তার গলায় নেক ব্রেস ছিল, পাশে ছিলেন দলের চিকিৎসক।

দিনের শুরুতে ব্যাটিংয়ের সময়ই গিল অস্বস্তি অনুভব করেন। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পর ঘাড়ে ব্যথা টের পেয়ে ফিজিওকে ডাকেন এবং দ্রুত মাঠ ছাড়েন। এরপর আর ব্যাট করতে নামেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকদের ক্যামেরায় দেখা যায়, গিল ঘাড়ের ব্যায়াম করছেন। গত বছর অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একই সমস্যার কারণে খেলতে পারেননি তিনি।

তবে ভারতীয় বোলিং কোচ মরনে মরকেল এটিকে গুরুতর সমস্যা মনে করছেন না। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে দারুণভাবে ম্যানেজ করে। আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘাড় শক্ত হয়ে যায়, দুঃখজনক। আগে বুঝতে হবে জড়তা কীভাবে হলো। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমার মনে হয় না এটা খেলার চাপের কারণে।’

গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

শুবমান গিল ঘাড়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫