ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১ ​কেনিয়ায় তেলের দামবৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের ৬৫ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে ফের বড় সংঘাতের শঙ্কা: ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন হাইকোর্টে জামিন পেলেন

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী আলী আহমেদ খোকন।

গত ২৮ আগস্ট  ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্ম। তবে সকাল ১১টার কিছু পর ওই আলোচনা সভা ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের। তবে তিনি সেখানে ছিলেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোচনা সভায় বক্তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জুলাই আন্দোলনের ‘সমালোচনা করে বক্তব্য’ দেন।

আলোচনা সভার এক পর্যায়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। তিনি আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আবদুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১

ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন হাইকোর্টে জামিন পেলেন

আপডেট সময় ১২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫